নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান
শুক্রুবার প্রকাশিত হয়েছে ২০২২ এর উচ্চমাধ্যমিক এর ফলাফল। ফলাফল ঘোষণা হতেই সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও সম্বর্ধনা দিতে খণ্ডঘোষ ব্লকের, কৈয়ড় অঞ্চলের তোড়কোনা গ্রাম ও আদপুর গ্রামে হাজির হয়েছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। পাশাপাশি উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত, পঞ্চায়েত সমিতির মৎস কর্মাধ্যক্ষ সেখ মঈনুদ্দিন, কৈয়ড় অঞ্চল প্রধান আগমনী চক্রবর্তী দলুই সহ অন্যান্য আরও অনেক বিশিষ্ট জনেরা।
উল্লেখ ২০২২ এ তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে প্রথম ও তৃতীয় স্থান অধিকার করে তোড়কোনা নিবাসী গার্গী ঘোষাল ও নিসা সরকার। গার্গী ঘোষালের প্রাপ্ত নম্বর ৪৬৯, অপরদিকে তৃতীয় স্থান পাওয়া নিসা সরকারের প্রাপ্ত নম্বর ৪৬৪।
অপরদিকে কৈয়ড় অঞ্চলেরই অন্তর্গত মুন্সী জুলফিকার রাজ্যে ১৬তম স্থান দখল করেছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জুলফিকার পরীক্ষা দিয়েছিলো মুক্তারপুর উচ্চ বিদ্যালয়, হুগলি থেকে। এদিন বিধায়কের উপস্থিতিতে তিন জন কৃতী ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে উত্তরীয়, ফুলের তোরা, ডায়েরি, পেন, মিষ্টি দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে তাদের পাশে এসে দাঁড়িয়েছি, এবং আগামীতে যদি এই সমস্ত ছাত্র-ছাত্রীদের বইয়ের দরকার হয় আমরা সেটা ব্যবস্থা করে দেবো যাতে তারা নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে পারে। বিধায়কের উপস্থিতিতে
সম্বর্ধনা পেয়ে আনন্দে আত্মহারা কৃতীরা
