মেরিলিবোন ক্যারাটে অ্যাসোসিয়েশন ইন্ডিয়া
পক্ষ থেকে ফুলেশ্বর স্টেশন রোড, উলুবেড়িয়ায় , অনুষ্ঠিত হলো ক্যারাটে ব্ল্যাক বেল্ট এর পরীক্ষার কর্মসূচি।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরনিগমের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় গৌতম চক্রবর্তী মহাশয়। উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া পৌরনিগমের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঘুনাথ যে মহাশয় এছাড়াও হাওড়া জেলা কাবাডি ফেডারেশন বিশিষ্ট ব্যক্তিগণ। উক্ত পরীক্ষা দায়িত্বে ছিলেন সিহান রাজকুমার বাগ, উপস্থিত ছিলেন মেরিলিবোন ক্যারাটে অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সাধারণ সম্পাদক সিহান আনোয়ার আলী খান মহাশয়া সমস্ত অনুষ্ঠানটি যার দায়িত্ব ছিলো তিনি হলেন মেরিলিবোন ক্যারাটে অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সভাপতি সিহান চন্দ্রকান্ত অধিকারী অনুষ্ঠান উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এই ধরনের খেলাধুলায় উনাদের সহযোগিতা আশীর্বাদ সংগঠনের প্রতি সর্বদা বিরাজমান থাকিবে বলে আশ্বাস প্রদান করেন।
সিহান আনোয়ার আলী খান বলেন, আজ 26 জুন বিশ্ব নেশা মুক্ত দিবস আমরা প্রতিজ্ঞাবদ্ধ যুব সমাজকে নেশা থেকে বিরত রাখার জন্য এবং তাদের খেলাধুলার প্রতি আরো অনেক বেশি করে আগ্রহ যাতে আসে সেই প্রচেষ্টা করার জন্য। তাই আমরা আজকের দিনটা কে খেলাধুলার একটি বিশেষ স্মরণীয় দিন হিসাবে বেছে নিয়েছি। সংগঠনের পক্ষ থেকে সভাপতি সিহান চন্দ্রকান্ত অধিকারী সমস্ত ছাত্র-ছাত্রীদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাপন করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করেন।


