নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান
বজ্রপাতে মৃত এক, আহত ৭ জন। সাহায্যের হাত বাড়ান খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার,খণ্ডঘোষ ব্লকের রুপসা এলাকার। জানা যায় মৃত যুবকের নাম সত্যম মেটে। বয়স ২৪বছর, বাড়ি বাঁকুড়ার সোনামুখী এলাকায়। ঘটনায় আহত হয় আরো ৭ জন যুবক। খণ্ডঘোষ ব্লকের রূপসা এলাকায় একটি বালির খাদে শ্রমিকের কাজ করত তারা । প্রচন্ড বৃষ্টির সময় শুক্রবার একটি ট্রাকটারের নিচে আশ্রয় নেয় সকলে।
সেই সময় বজ্রপাত হলে সকলেই অল্পবিস্তর আহত হয়, আহতদের সকলকে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আনা হলে এক যুবককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে ঘটনার খবর পেয়ে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ তড়িঘড়ি হাজির হন খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক নবীনচন্দ্র বাগ।

