সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
শুক্রবার পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মহাল এলাকায় হল নতুন নিকাশি নালার শিলান্যাস । স্থানীয় মনসা মন্দির থেকে জল টাংকি পর্যন্ত নিকাশি নালার টি হবে 175 মিটারের ।
নির্মাণে খরচ হবে 10 লক্ষ টাকা । শুক্রবার নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মধ্যক্ষ অনুভা চক্রবর্তী ।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি ও স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও আধিকারিকে-রা । অনুভা দেবী বলেন রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চলছে । পাণ্ডবেশ্বর এলাকাতে ধারাবাহিকভাবে বহু কাজ হয়েছে
মহাল এলাকায় নিকাশি নালার সমস্যা দীর্ঘদিনের । বাসিন্দারা নিকাশি নালা তৈরি করার আর্জি জানিয়ে ছিল । নালা নির্মাণের কাজ সম্পন্ন হলে এলাকায় আর জমা জলের সমস্যা থাকবে না বলে অনুভা দেবী জানান ।


