দামী মদের বোতল চুরি ফারাক্কায়, জাতীয় সড়ক লাগোয়া মদের দোকানে ছাদ কেটে ঢুকল চোর !



রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ :
ফারাক্কায় মদের দোকানে হানা দিয়ে দামী মদের বোতল নিয়ে চম্পট দিল চোর। বৃহস্পতিবার গভীর রাতে ফারাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে মদের দোকানে চুরির ঘটনা ঘটে । দোকানের ছাদের টিন কেটে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। সিসি ক্যামেরা ও কম্পিউটার ভেঙে দিয়ে বেশ কয়েকটি দামী মোদের বোতল নিয়ে চম্পট দেয় তারা।
শুক্রবার ওই দোকানের একটি কর্মচারি দোকান খুলে দেখেন দোকানের ছাদের টিনকাটা। সিসি ক্যামেরা এবং কম্পিউটার ভাঙা অবস্থায় পড়ে। দোকানের কিছু কাগজপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। চুরির কিনারা পেতে ফরাক্কা থানার পুলিশের দ্বারস্থ হয়েছে দোকান কর্তৃপক্ষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...