অন্ডাল রেল এলাকায় অবৈধ নির্মাণ ভাঙ্গার কাজে বাধা



সংবাদদাতা, অন্ডাল : 
রেলের জমিতে অবৈধ নির্মাণ ও পরিতক্ত আবাসন ভাঙ্গার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে । শুক্রবার অন্ডালের নিউ ট্রাফিক কলোনি এলাকার ঘটনা ।


অন্ডাল রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দোকান উচ্ছেদের নোটিশ ঘিরে কয়েকদিন ধরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা । নোটিশ প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে স্থানীয়রা ।


 এরইমধ্যে শুক্রবার নিউ ট্রাফিক কলোনি এলাকায় রেলের জমিতে থাকা অবৈধ ক্লাব, রাজনৈতিক দলের কার্যালয়, পরিত্যক্ত আবাসন ও অবৈধ নির্মাণ ভাংতে এলে উত্তেজনা তৈরি হয় । স্থানীয় সূত্রে জানা গেছে নিউ ট্রাফিক কলোনি এলাকায় রয়েছে চার-পাঁচটি ক্লাব, রাজনৈতিক দলের একটি কার্যালয়, বেশ কয়েকটি পরিতক্ত আবাসন ছাড়াও অবৈধ নির্মাণ । শুক্রবার সকালে ক্লাব সহ অবৈধ নির্মান দখনমুক্ত করতে এলাকায় আসেন রেল আধিকারিক-রা । 

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হন স্থানীয়রা । রেল আধিকারিকদের ঘিরে ধরেন তারা । বাধা পেয়ে উচ্ছেদের কাজ স্থগিত রেখে ফিরে যান আধিকারিক-রা । 

স্থানীয় ট্রাফিক জিমনেশিয়াম ক্লাবের সম্পাদক সৌরভ কুমার দাস জানান তাদের ক্লাবটি 50-60 বছরের পুরনো । প্রতি সপ্তাহে শিশুদের টিকা করন সহ ক্লাবের মাধ্যমে এলাকায় সমাজ সেবামূলক কাজ করা হয় । ক্লাবের অধিকাংশ সদস্যই হয় রেলের কর্মী নয় তো রেলকর্মীর পরিবারের সদস্য । কোনভাবেই ক্লাব ভাঙতে দেওয়া হবে না বলে জানান তিনি । ক্লাব সদস্য তথা তৃণমূল নেতা রুপেশ যাদব বলেন কোনো আইনি নোটিশ ছাড়াই এদিন রেল আধিকারিক-রা বুলডোজার আর রেলপুলিশ সাথে নিয়ে ক্লাব ভাঙতে এসেছিল । গায়ের জোরে ক্লাব ভাঙ্গার চেষ্টা হলে রেলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন তিনি । বাধা পেয়ে এদিন উচ্ছেদ অভিযান স্থগিত রেখে ফিরে যান রেল আধিকারিক-রা । নাম প্রকাশে অনিচ্ছুক অন্ডাল রেলের এক আধিকারিক জানান সরকারি কাজে বাধা দেওয়া অনৈতিক । আইন মেনে উচ্ছেদ অভিযান হবে বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...