নাকা তল্লাশিতে সাড়ে পাঁচ কিলো রূপার বাট নিয়ে ধরা পড়লো দুই যুবক।




সাকিব হাসান, অবিরাম, বারুইপুর:
গতকাল রাত দেড়টা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার চম্পাহাটি পুলিশ ক্যাম্প থেকে চলছিল নাকা তল্লাশি। শুনসান রাস্তায় আচমকাই সোনারপুর তেমাথা মোড়-র দিক থেকে একটি বাইকে চেপে দুই যুবককে আসতে দেখে গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। আরোহীর কাঁধের ব্যাগ সার্চ করতেই চক্ষু  চড়কগাছ। রুপোর মোট ছয়টি বাট বেরোয় ব্যাগ থেকে যার বাজারমূল্য তিন থেকে সাড়ে তিন লাখ ভারতীয় টাকা। জিজ্ঞাসাবাদ করলেও ও বিপুল পরিমাণ রুপোর ব্যাপারে কোনও সন্তোষজনক উত্তর মেলে না।

পুলিশ বাইক এবং রুপো সমেত গ্রেফতার করে দুই ব্যক্তিকে। শান্তনু পাল এবং সৌমিত্র মণ্ডল নামক দুই জনেরই বাড়ি ভাঙ্গরে। আপাতত পুলিশ রিমান্ডে নিয়ে এই পরিমাণ রুপোর উৎস এবং গভীর রাতে কোন ব্যক্তিকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেসব খোঁজা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...