আজ ১৯শে জুন, ২০২২। বীরশিবপুর শক্তি সঙ্ঘের পরিচালনায়, উলুবেড়িয়া ব্লাডব্যাঙ্কের সহযোগিতায় ১০তম বর্ষে ২১ মহিলা সমেত মোট ১১০ জন স্বেচ্ছায় রক্ত দান করলেন ও ১১জন দুস্থ থ্যালাসেমিয়া রোগীকে সার্বিকভাবে সাহায্য করা হল।।
আজ এই কর্মযজ্ঞে আলোকিত করেছিলেন- বৃন্দাবনপুর বানিবন শ্রীরামকৃষ্ণ মন্দিরের মহারাজ অনাহত নন্দ জি, উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ সিরাজ মল্লিক মহাশয়, বীরশিবপুর শিক্ষানিকেতন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অমিত কুমার দাস মহাশয়, মাননীয় লোকো শিল্পী তপন কুমার সেন মহাশয়, হাওড়া যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি শুভদীপ ঘোষ, মহেশপুর অঞ্চলের গ্রামপ্রধান কৃষ্ণা দাস ও বিডিও সভাপতি সুলতানা বেগম ও গ্রামের গুনী ব্যক্তিরা।।
কোভিড ভীতি কাটিয়ে উঠে 21 জন মহিলা এবং 89 জন পুরুষ, তথা মোট 110 জন (ক্লাবের 42 জন রক্তদাতা বাদে, রক্তের পাউডের অপ্রতুলতার রক্ত নেয়া হয়নি) স্বেচ্ছায় রক্তদান করলেন আজ।
এই রক্তদান ছাড়াও 11 জন থ্যালাসিমিয়া পরিবারকে কিছু আর্থিক এবং পুষ্টিকর খাদ্যের ঝুলি দিয়ে সাহায্য করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।।
বিরশিবপুর শিক্ষা নিকেতন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় অমিত কুমার দাস মহাশয় কে বিদায় সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ক্লাবের পক্ষ থেকে। সকাল দশটা থেকে রক্ত নেওয়া শুরু হয়, দুপুর দুটোয় এই কর্মযজ্ঞ শেষ হয়।।
রক্তদাতাদের কৃতজ্ঞতাস্বরূপ একটি করে সবেদা গাছের চারা, গেঞ্জী, ছাতা, কাপড়ের ব্যাগ ও কিছু ফল তুলে দেওয়া হয় রক্তদাতাদের হাতে।
উলুবেরিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিটা রক্তদাতাকে এইভাবে এগিয়ে আসার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমাদের গ্রামবাসী বৃন্দকে অসংখ্য ধন্যবাদ।। এই মহান কর্মযজ্ঞ আজ সফল, আমাদের ক্লাবের প্রতিটা পুরুষ ও মহিলা সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এই কাজটাকে সম্পন্ন করায় ।।🙏🏻




