অন্ডাল এয়ারপোর্ট কে আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে- জানালেন মমতা ব্যানার্জি ।


সংবাদদাতা, অন্ডাল : 
অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার বাঁকুড়ায় জনসভা শেষ করে সাড়ে এগারোটা নাগাদ বিশেষ হেলিকপ্টারে করে অন্ডাল বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী । 


12:22 নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার টেক অফ করে কলকাতার উদ্দেশ্যে ।
 সেখানে প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে-কে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি । সেই জন্য এদিন বাঁকুড়ায় তার পূর্ব নির্ধারিত কর্মসূচি কাটছাঁট করে তিনি কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন । বিমানবন্দরের বাইরে কিছুক্ষণের জন্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । সেখানে তিনি জানান কাজী নজরুল ইসলাম বিমানবন্দর টি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা চলছে । 

কাজ সম্পন্ন হলে এলাকার অর্থনীতি-র বিকাশ ঘটবে বলেও মন্তব্য করেন তিনি । নতুন সরকারের আমলে বিমানবন্দরটিতে নতুন করে কোনো লগ্নি হয়নি বলে বিরোধীদের অভিযোগ, এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীদের কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন, ওদের কোন কাজ নেই, দিনরাত ওদের মশায় কামড়ায় । তাই সরকারের বিরুদ্ধে উল্টোপাল্টা বকে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...