খণ্ডঘোষ বিডিওর তত্ত্বাবধানে পরিত্যক্ত রাবার দিয়ে তৈরী হচ্ছে রাস্তা




নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান 


রাবার মিশ্রিত বিটুমিন দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির অধীনে খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমারের তত্ত্বাবধানে উখরিদ গ্রাম পঞ্চায়েতের চাগ্রাম সংসদ-এ জামুনারি থেকে ভোলানাথ রাইস মিল পর্যন্ত্য সড়ক তৈরি হচ্ছে রবার মিশ্রিত 'বিটুমিন' বা পিচ দিয়ে।  রাবার মিশ্রিত বিটুমিন এর রাস্তা নির্মাণ এক অভিনব উদ্যোগ বলাই বাহুল্য।  নির্মাণ কাজের তত্বাবধান করছেন খোদ খণ্ডঘোষ ব্লকের বিডিও সত্যজিত্‍ কুমার। পাথরে সঙ্গে 'বিটুমিন' মিশিয়ে যে রাস্তা তৈরি হয় সেটি 'পিচ' রাস্তা হিসেবে পরিচিত। এই 'বিটুমিন' হল পেট্রোকেমিক্যাল পদার্থ। এই জৈব রাসায়নিক পদার্থটি মূলত সড়ক নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপকরণ। পাথর ফেলে তৈরি করা সড়ক পথের বাঁধন ধরে রাখা এবং ওই সড়ক পথের উপরিভাগ যাতে শুষ্ক থাকে তার জন্য 'বিটুমিন' ব্যবহার করা হয়ে থাকে। সমস্ত ঋতু উপযোগী যথেষ্ট টেকসই রাস্তা। ফেলে দেওয়া টায়ারের 'রবার মিশ্রিত বিটুমিন' ব্যবহার করে তৈরি এই সড়কই আগামীদিনে গ্রামীন এলাকায় সড়ক তৈরিতে দৃষ্ঠান্ত তৈরি করবে বলে দাবি খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ বাবুর।
এ বিষয়ে খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিত্‍ বাবু জানান, "খণ্ডঘোষের চাগ্রাম সংসদ এলাকায় ২৪০ মিটার দীর্ঘ একটি সড়ক নির্মান করা হচ্ছে। যার আনুমানিক খরচ ৩ লক্ষ ৮৭ হাজার ৩৯২ টাকা। কাজ শুরু হয়েছে এপ্রিলে এক তারিখ থেকে। রাজ্য সরকারের এস.এফ.সি (পিবিজি) অর্থানুকূল্যে ২০২১-২২ অর্থবর্ষে রাস্তাটি নির্মিত হচ্ছে। বর্ষা আসার আগেই এই রাস্তাটি তৈরি হয়ে যাবে। 'উচ্চ মানের এই সড়কটির নির্মান কাজে বাতিল টায়ারের 'রবার মিশ্রিত বিটুমিন' ব্যবহার করা হয়েছে। ব্যবহারের পর বাতিল হওয়া টায়ারের রবার দিয়েই এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। রাস্তাটি রক্ষনাবেক্ষণের খরচ ও খুবই কম"।
ব্লকে আরও কয়েকটি নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।              


খণ্ডঘোষ ব্লক সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম বলেন, "বিডিও সত্যজিত্‍ কুমারের তত্বাবধানে বিটুমিন দিয়ে সড়ক তৈরি হচ্ছে।যেটা একদমই নতুন ভাবনা। সাধারণ রাস্তার চেয়ে এই 'বিটুমিন' দিয়ে তৈরি রাস্তা অনেক বেশী টেকসই হবে,  ফেলে দেওয়া টায়ারের রবারকে যে 'বিটুমিন' হিসাবে ব্যবহার করা যায় সেটা বিডিও সত্যজিৎ বাবু বাস্তবে প্রমাণ করে দেখালেন"।

খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি জানিয়েছেন " খণ্ডঘোষ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে চা গ্রাম সংসদ-এ যে রাস্তাটি তৈরী হচ্ছে সেটির লেন্থ ২৪০ মিটার, এবং রাস্তাটির বিশেষ বৈশিষ্ট হল পরিত্যক্ত টায়ার এর সাথে বিটুমিন মিশ্রিত হয়ে তৈরী হচ্ছে রাস্তা। সাধারণত আমরা যে সমস্ত রাস্তা দেখি বা জানি সেইসমস্ত রাস্তার চেয়ে এই বিটুমিন দ্বারা তৈরী বিশেষ রাস্তার খরচ যথেষ্ট কম এবং রাস্তা টি টেকসই"।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...