সাড়ম্বরে নজরুল জয়ন্তী পালন




নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান 

পুরো রাজ্য জুড়ে সরকারীভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাড়ম্বরে নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হলো। সহযোগিতায় ছিল স্থানীয় নেতাজি অ্যাথলেটিক ক্লাব। নেতাজি ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় তাতে পা মেলান এলাকার বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ কুমার সিং, পূর্ত কর্মধক্ষ ভূতনাথ মালিক, দুই জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত ও অরিন্দম চন্দ, সহ সভাপতি দেবু হেমব্রম,জামালপুর ১ পঞ্চায়েত উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। শোভাযাত্রা করে জামালপুর পুল মাথায় শেষ হয়। সেখানে একটি অনুষ্ঠান করে নেতাজি ক্লাবের পূরবীর সব পেয়েছি আসরের ক্ষুদে শিল্পীরা। এখানেই নজরুল ইসলামের একটি পূর্ণঅবয়ব মূর্তির উন্মোচন করেন উপস্থিত অতিথিরা। 



২৫ বৈশাখ জামালপুর বাইপাসে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূর্নবয়ব মূর্তি বসানো হয়েছিল। বৃহস্পতিবার এর অনুষ্ঠান মঞ্চ থেকে জামালপুর পুল মাথা থেকে দাদপুর পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয় 'নজরুল সরণি।পঞ্চায়েত সমিতির এই কাজে এলাকার মানুষ বেশ খুশি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...