মালদা-
আগ্নেয়াস্ত্রসহ এক যুবতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় তাকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার ও একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবতীর নাম ইয়াসমিন খাতুন। বাড়ি মালদা কালিয়াচক থানার ঘড়িয়াল চক এলাকায়।
কি কারনে মালদা শহরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল অভিযুক্ত মহিলা তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার জুতা মহিলাকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানা