নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শিক্ষা দুর্নীতি ও খাগড়াগড় কাণ্ডের প্রতিবাদে বিজেপির জেলা সভাপতির অভিজীত তাঁর নেতৃত্বে বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। এই প্রতিবাদ মিছিলটি বর্ধমানের টাউন হল থেকে শুরু করে কার্জন গেট চত্বর পরিক্রম করে বর্ধমান জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। জেলা শিক্ষা দপ্তরের সামনে দীর্ঘক্ষন যাবৎ বিক্ষোভ করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাদের অভিযোগ রাজ্যের শাসক দল যুবক-যুবতীদের বঞ্চিত করছে তারা আরও দাবি করেন, খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের পরে গরুর ওপর প্রশাসনের আরো বেশি নজরদারি দেওয়া উচিত ছিল কিন্তু তার পরিবর্তে খাগড়া করে অসামাজিক কাজকর্ম আরো বেশি করে বৃদ্ধি পেয়েছে।
অবৈধভাবে নদী ভরাট করে রোহিঙ্গাদের টাকার বিনিময়ে বসানো হচ্ছে, জাল টাকার কারখানা গড়ে উঠেছে। এই সব কিছুর প্রতিবাদ জানিয়ে এই দিন বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ ও বিক্ষোভ মিছিলে শামিল হন বর্ধমান জেলা বিজেপির কর্মী-সমর্থকরা।

