উলুবেড়িয়া মহিলা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, সোমবার উলুবেড়িয়ার কালীবাড়িতে রক্তদান শিবিরে মোট ৩১জন মহিলা রক্তদান করেন।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু,উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস,উপ পৌরপ্রধান সেখ ইমানুর রহমান,
কাউন্সিলর সেখ আকবর আলী, কাউন্সিলর শুক্লা ঘোষ উলুবেড়িয়া থানার আই সি রামেশ্বর ওঝা,মহিলা থানার ওসি পিঙ্কি চক্রবর্তী প্রমুখ।



