রাসবিহারী বসুর জন্মদিন পালন



গৌতম নন্দী,জগৎবল্লভপুর, হাওড়া:


প্রতিবছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুর জন্মদিন পালিত হলো হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের মুন্সিরহাটের  আনন্দমঠ আশ্রমে।


বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এই মঠের মাধ্যমে নিয়মিত ভাবে হয়ে থাকে।আজ সকাল থেকেই মঠের মানুষ জন উপস্থিত হন মঠে, তাঁরা রাসবিহারী বসুর প্রতিকৃতিতে মাল্যদান, সংক্ষিপ্ত বক্তব্য প্রভৃতির মাধ্যমে আজকের দিন টি পালন করেন।



 মঠের কচি কাঁচার দল আজকের অনুষ্ঠানে নিজেদের মেলে ধরে। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন শেয়ান বিপ্লব ঘোষ ও সেনসাই সঞ্চিত মান।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...