থানায় বিজেপি-র বিক্ষোভ



 সংবাদদাতা, অন্ডাল : 

ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে রবিবার অন্ডাল থানায় বিক্ষোভ দেখানো বিজেপি । বিক্ষোভ শেষে থানার আধিকারিকের হাতে দলের পক্ষ থেকে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপি ।
ভোট-পরবর্তী হিংসা র প্রতিবাদে রবিবার অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা । 10:30 থেকে বিক্ষোভ চলে 11 টা পর্যন্ত । 



দলের রানীগঞ্জ মন্ডল সভাপতি সোমনাথ মোদি জানান গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে শাসক দলের মদতে চলছে হিংসা । বহু বিজেপি কর্মী খুন হয়েছেন গত এক বছরে । কয়েকদিন আগেই খুন হয়েছেন কাশীপুরে দলের যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়া, মেদিনীপুরে দেবাশীষ মান্না । ভোটের পর থেকে সন্ত্রাসের কারণে ঘরছাড়া হয়ে আছে দলের অনেক কর্মী । এছাড়াও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । খুন, ধর্ষন, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপির কণ্ঠরোধ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস । প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার, দোষীদের শাস্তি ও গণতন্ত্রে ফেরানোর দাবিতে এ দিনের কর্মসূচি বলে জানান সোমনাথ বাবু ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...