পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুলেন্সের,জখম একজন




আলিপুরদুয়ার :-

 অ্যাম্বুল্যান্সের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয় এবং গুরুতর জখম হন অ্যাম্বুল্যান্সের চালক। বৃহস্পতিবার রাত ৯:৩০  নাগাদ ঘটনাটি ঘটে ফালাকাটা পৌরসভার ১৭ নম্বর  জাতীয় সড়কের মুক্তিপাড়া এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অ্যাম্বুল্যান্স চালক। 


দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুল্যান্স থেকে চালককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। পরে পুলিশ এসে তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে পিকআপ ভ্যানের চালক পলাতক বলে জানা গেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...