উন্নয়নের ১১বছর পূর্তি উপলক্ষ্যে সাইকেল রেলি বের করা হয় চোপড়ায়





সুবল গোপ,,উত্তর দিনাজপুর:- 

তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের উন্নয়নের ১১বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার চোপড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি সাইকেল রেলি বের করা হয় চোপড়ায়। এদিন রেলি বের করার আগে চোপড়া পাবলিক হল ঘরে একটি সভা করা হয়।  এরপর পাবলিক হলের সামনে  থেকে একটি সাইকেল রেলি বের করা হয় ওই সাইকেল রেলিতে অংশ নেন চোপড়া থানার আইসি হেমন্ত কুমার শর্মা,


 চোপড়ার বিডিও সমীর মন্ডল, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ অনেকে। রেলিটি চোপড়ার তিস্তা মোড় হয়ে থানার সামনে দিয়ে পুনরায় পাবলিক হলের সামনে এসে শেষ হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...