প্রেমে প্রত্যাখ্যান, প্রেমিকের ছোড়া বোমার ফেটে আহত হলেন তিনজন ।



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

প্রেমে সাড়া না পেয়ে প্রতিশোধ নিতে প্রেমিকের ছোড়া বোমা ফেটে আহত হলেন তিন ব্যক্তি । শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানা ভূড়ি গ্রামের ডোমপাড়া এলাকায় । 



ঘটনা সুত্রে জানা গেছে, ভুড়ি গ্রামের বাসিন্দা রাজীব বাউরি-র সাথে প্রনয়ের সম্পর্ক ছিল প্রতিবেশী এক যুবতীর । যুবক-যুবতী দুজনেই বিবাহিত । অবৈধ সম্পর্ক রাখার কারণে এর আগেও দুই পরিবারের মধ্যে অশান্তি হয়েছিল বলে প্রতিবেশী সূত্রে খবর । সম্প্রতি যুবতী রাজিবের সাথে সম্পর্ক রাখতে অস্বীকার করে । অসম্মতি সত্ত্বেও রাজিব জোর করে ঐ যুবতীর সাথে সম্পর্ক রাখতে চাই । সম্পর্ক না রাখলে যুবতী ও তার পরিবারকে মেরে ফেলার হুমকিও দেয় রাজীব বলে অভিযোগ । বেপরোয়া রাজিব শুক্রবার রাতে যুবতীর বাড়িতে চড়াও হয় । বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে । বোমার স্প্লিন্টার লেগে আহত হন তিনজন । আহতরা হলেন মানিক বাদ্যকর, তারক ভান্ডারী, হান্দু বাউরী । চিকিৎসার জন্য স্থানীয় বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আহতদের ভর্তি করা হয় ।


তারক ভান্ডারী জানান এলাকায় তার একটি সেলুন রয়েছে । সেলুন বন্ধ করে বাইরে বেরোনো মাত্রই তার শরীরে বোমার স্প্লিন্টার লাগে । মানিক বাদ্যকরের আঘাত লাগে শরীরের পেছনে অংশে । তার শরীরে আটটি সেলাই লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর । ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য । শনিবার সকালে যুবতীর পরিবারের তরফে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্ত রাজীব বাউরি কে আটক করা হয়েছে বলে পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...