প্রত্যেক বছরের ন্যায় এবছর মন্তেশ্বর থানায় শ্রী শ্রী চামুণ্ডা মাতা পুজো উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো।
নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মন্তেশ্বর থানায় শ্রী শ্রী চামুণ্ডা মাতা পুজো উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন।
পুজো মন্ডবে প্রদীপ প্রজ্বালন করলেন পুলিশ সুপার কামনাশীষ সেন।
অতিথিদের বরণ করে নিলেন মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে।
এই দিন তিনি মন্তেশ্বর থানার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন 6(৬) জন ব্যক্তিকে হুইল চেয়ার ও 10 (১০) জনের হাতে স্কেচার তুলে দিলেন। পাশাপাশি এই দিন এই এই কর্মসূচি থেকে তিনি পুলিশ কর্মীদের কাজের প্রশংসা করেন এবং সম্মানিত করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার (SP)কামনাশীষ সেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস, কালনা এস ডি পি ও (SDPO)সপ্তর্ষি ভট্টাচার্য,কালনা সার্কেল ইন্সপেক্টর (CI )তাপস দাস, মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবা শীষ নাগ, মন্তেশ্বর থানা প্রশাসন আধিকারিক বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

