উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা, গ্রেপ্তার দুই




সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

পাণ্ডবেশ্বরের ডালুড়বাধ এলাকা থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ গাঁজা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে । ধৃতদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর ।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে পাণ্ডবেশ্বরের ডালুড়বাধ এলাকার একটি ইসিএল আবাসন থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ গাঁজা । 


গতকাল রাত্রি সাড়ে সাতটা নাগাদ ওই আবাসনে তল্লাশি চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । উদ্ধার হয় ৪০ কেজি ৯০০ গ্রাম গাঁজা । গাঁজা রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় কমল সরকার ও বাপি রুইদাস নামে দু'জনকে । সম্প্রতিককালে বিচ্ছিন্নভাবে খনি এলাকায় এর আগেও গাঁজা উদ্ধার হয়েছে । 

তবে এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সম্প্রতিককালে প্রথম বলে ওয়াকিবহাল মহলের ধারণা । ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় । জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...