নজরদারির জন্য বসানো হচ্ছে সিসি ক্যামেরা



সংবাদদাতা, অন্ডাল : 

নজরদারি ও দুষ্কৃতী কার্যকলাপ ঘটলে দ্রুত পদক্ষেপ নিতে উখড়া পুলিশ আউটপোস্ট এর উদ্যোগে এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা । বাঁকোলা রোড, মাধাইগঞ্জ রোড, উখড়া বাজার, শংকরপুর মোড় সহ রাস্তার গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে বসানো হচ্ছে এই ক্যামেরা । আপাতত কুড়িটি ক্যামেরা লাগানো হবে । শুক্রবার ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে । দিন পনেরোর মধ্যে ক্যামেরা লাগানোর কাজ সম্পন্ন হবে । ক্যামেরা লাগানোর ফলে গোটা এলাকায় নজরদারি রাখার কাজ যেমন সহজ হবে তেমনি অপরাধমূলক কোন কাজ ঘটলে ক্যামেরার সাহায্য নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে সুবিধা হবে বলে মত এলাকাবাসীর । 



পুলিশের এ পদক্ষেপকে তারা সাধুবাদ জানান । উখরা পুলিশ আউটপোস্ট আইসি নাসরিন সুলতানা বলেন নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...