আর্থিক তছরুপের অভিযোগে ক্লিনচিট দিলেন বিডিও ও জামালপুর-১ পঞ্চায়েত




নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমান 

কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের জামালপুরের জামালপুর ১পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠে আর্থিক তছরুপের অভিযোগ। বিষয়টি ছিল হালারা  বিপত্তারিণী তলায় একটি ঠান্ডা পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করা হয় যার খরচ দেখানো হয় পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে। কিন্তু দু বছর পর সেখানে যে ডিসপ্লে বোর্ড ছিল তাতে লেখা পাল্টে নিজস্ব তহবিলের জায়গায় ১৫সি তহবিল দেখানো হয়। 



অভিযোগ উঠতে শুরু করে একটি জল প্রকল্পের দু'রকম লেখা কিভাবে হতে পারে? একবার পঞ্চায়েতের নিজস্ব তহবিল এবং অন্য বারে ১৫সি তহবিল দু'রকম তহবিল কিভাবে একটা প্রকল্পে খরচ হতে পারে এই নিয়ে উঠে যায় প্রশ্ন। উঠতে থাকে তাহলে কি একটা প্রকল্পের জন্য দুবার পেমেন্ট করা হয়েছে? অভিযুক্ত হয় জামালপুর ১ পঞ্চায়েত। ব্লক প্রশাসনের নজরে আসতে বিডিও শুভঙ্কর মজুমদার দুজনের একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটি এক নম্বর পঞ্চায়েতে গিয়ে তাদের সমস্ত কাগজপত্র এবং ক্যাশ বই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করে তারা দেখতে পান এই কাজের জন্য দুবার পেমেন্ট করা হয়নি। বিডিওর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তার টিম পর্যবেক্ষণ করে যা তাকে জানিয়েছেন যে এতে দুবার পেমেন্ট অর্থাৎ আর্থিক তছরুপ কোনভাবেই হয়নি কিন্তু পদ্ধতিগত একটি ত্রুটি এক্ষেত্রে থেকে গেছে কারণ কাজটি প্রথমে পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে দেখানো হয় কিন্তু পেমেন্টটা করা হয় ১৫সি তহবিল থেকে। যেটি অবশ্যই একটি পদ্ধতিগত ত্রুটি। তিনি বলেন যদিও কোনো লিখিত অভিযোগ তার কাছে জমা পড়েনি সংবাদমাধ্যম থেকে খবর পেয়েই তিনি এই তদন্ত কমিটি গঠন করেন এবং তদন্ত করে তিনি নিশ্চিত হন যে এখানে আর্থিক তছরুপের কোন বিষয় নাই। স্বভাবতই যে অভিযোগ উঠেছিল যে হালারা বিপত্তারিণী তলায় ঠান্ডা জলের প্রকল্পে আর্থিক শুরু হয়েছে অর্থাৎ একটি প্রকল্পের পেমেন্ট সেটা সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হয়। উপপ্রধান শাহাবউদ্দিন মন্ডল জানান বিরোধীরা চক্রান্ত করে থাকে বা তার পঞ্চায়েত কে হেয় প্রতিপন্ন করার জন্য এটি করেছে। তিনি বলেন যে আর্থিক তছরুপের কোন ব্যাপারে ক্ষেত্রে ঘটেনি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা পঞ্চায়েতের সকল সদস্য এবং পুরো পঞ্চায়েতের পুরো টিম সকলে মিলে থেকে রেজুলেশন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 



পদ্ধতিগত ত্রুটিঃ কথা তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান অভিজ্ঞতার অভাবে হয়তো এই ধরনের একটা ভুল হয়ে গেছে আগামী দিনে এই ধরনের ভুল আর হবে না সে কথাও বলেন।তিনি বলেন কোনো লিখিত অভিযোগ এবিষয়ে জমা পড়েনি। তবুও তদন্তের মাধ্যমে একথা সকল মানুষ জানতে পারবে যে আর্থিক তছরুপের অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে উঠেছিল টা যে মিথ্যা সেটা অন্তত পরিষ্কার হয়ে গেলো

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...