বন্যপ্রাণ রক্ষায় দ্বাদশ শ্রেণীর ছাত্র

 আজ সকাল ৫টা নাগাদ পলতাবেড়িয়া গ্রা


 মের দ্বাদশ শ্রেণীর ছাত্র সুদীপ_ভু ঞে ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপে খবর দেয় গ্রামে নদেবাসী_জানার বাথরুমে #বাঘরোল(Fishing Cat)আটকে আছে।গ্রুপের সদস্যরা উপস্থিত না হওয়া পর্যন্ত সুদীপ লক্ষ্য রাখে কেউ বাঘরোল টার কোনো ক্ষতি না করে।কিছুক্ষণ পরে গ্রুপের বন্যপ্রাণী উদ্ধারকারী সদস্য অর্পণ_দাস এবং তারক_সামন্ত ঘটনাস্থলে উপস্থিত হয়।ঘটনাস্থলে অসংখ্য গ্রামবাসী জড়ো হয় এবং ওনারা দাবী জানায় বাঘরোল টিকে খাঁচায় বন্দী করে বন বিভাগের হাতে তুলে দেওয়ার জন্য।গ্রুপের পক্ষ থেকে এবং স্থানীয় শিক্ষক মঙ্গলময়_পাত্র গ্রামবাসী দের বন্যপ্রাণ কে স্থানচ্যুত করলে বাস্তুতন্ত্রে কি বিরূপ প্রভাব পড়বে সেটা সম্পর্কে বোঝানো হয় এবং গ্রামবাসীরা বুঝতে সচেষ্ট হয়।বাঘরোল টিকে ঐ স্থানেই মুক্ত করার পর উপস্থিত গ্রামবাসী দের গ্রুপের পক্ষ থেকে বন্যপ্রাণ সম্পর্কে বোঝানো হয় এবং বন্যপ্রাণ হত্যা করা যে অপরাধ সেটা সম্পর্কেও অবগত করানো হয়। গ্রুপের তরফ থেকে ছাত্র সুদীপ ভূঞে কে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...