নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান
পুলিশের নাকা চেকিংয়ে ধরা পরল অবৈধভাবে নিয়ে যাওয়া আটা লোড করা একটি লরি। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বর্ধমান- জামালপুর রাজ্য সড়কের বোকড়া বাস স্টপেজ সন্নিকট। নাকা চেকিংয়ের সময় রায়না থানা পুলিশের হাতে ধরা পরে আটার গাড়িটি । রায়না থানারই কোন জায়গায় ওই অবৈধ আটা খালি হত বলে পুলিশের প্রাথমিক অনুমান।পুলিশ ওই আটা ভর্তি লরিটি কে আটক করে থানায় নিয়ে আসে। লরির ড্রাইভার ও খালাসী কে গ্রেফতার করে বর্ধমান আদালতে পাঠায় পুলিশ। পুলিশের তদন্তে রায়না এলাকায় যে অবৈধভাবে সরকারি আটা পাচারের কারবার চালাচ্ছে তার মূল অভিযুক্তদের কে খুব তাড়াতাড়ি ধরা যাবে বলে পুলিশ সূত্রে জানা যায় ।
