সুবল গোপ,
উত্তর দিনাজপুর:
বৃহস্পতিবার আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হল চোপড়াতেও ।এদিন চোপড়ার দোলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত নার্সদের পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয় নার্স দিবস উপলক্ষে।
নার্সদের হাতে পুষ্পস্তবক তুলে দেন চোপড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর মন্ডল,চোপড়া থানার আই সি হেমন্ত কুমার শর্মা, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন সহ ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক গন এবং চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য গণ।

