সংবাদদাতা, অন্ডাল :
পাচার করার সময় বাজেয়াপ্ত করা হল অবৈধ কয়লা । আটক করা হয়েছে পাচারকারীকে । ঘটনাটি ইসিএলের মধুসূদনপুর কোলিয়ারি এলাকার ।
বিভিন্ন কোলিয়ারি থেকে প্রায়ই চুরি করা হয় কয়লা । সেই কয়লা পরে পাচার করা হয় । বুধবার মধুসূদনপুর কোলিয়ারি এজেন্ট বাংলোর সামনে অভিযান চালিয়ে ইসিএলের নিরাপত্তাকর্মীরা আটক করল অবৈধ কয়লা।
সাইকেল ও স্কুটি করে কয়লা পাচার করা হচ্ছিলো । কয়লা ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে সাইকেল ও স্কুটি । আটক করা হয়েছে দুজন পাচারকারীকে বলে সূত্রের খবর ।
কোলিয়ারি-র নিরাপত্তা আধিকারিক বিনোদ কুমার জানান সূত্র মারফত খবর পেয়ে এদিন অভিযান চালিয়ে আটক করা হয় কয়লা সহ পাচারকারীদের । বাজেয়াপ্ত কয়লা থানায় জমা করা হবে বলে জানান তিনি ।


