ইসিএলের বিভিন্ন এরিয়া অফিসে কর্মচ্যুত নিরাপত্তারক্ষীদের বিক্ষোভ



সংবাদদাতা, দুর্গাপুর : 

কাজে পুনর্নিয়োগের দাবিতে সোমবার ইসিএলের বিভিন্ন এরিয়া অফিসে বিক্ষোভ দেখালো কর্মচ্যুত নিরাপত্তারক্ষীরা । কাজে বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা ।

প্রায় তিন দশক ধরে খনি সংস্থা ইসিএলের কয়লা সহ বিভিন্ন সম্পত্তি রক্ষার দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা নিয়োজিত নিরাপত্তারক্ষীরা । সম্প্রতি খনি সংস্থা ইসিএল বেসরকারি নিরাপত্তারক্ষীদের পরিবর্তে সংস্থার নিজস্ব কর্মীদের নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে । ১-লা মে বেসরকারি নিরাপত্তারক্ষীদের একাংশকে বসিয়ে দিয়েছে সংস্থা । 



আগামী নভেম্বর মাসের মধ্যে পর্যাক্রমে বাকি নিরাপত্তারক্ষীদের ও বসিয়ে দেওয়া হবে বলে সংস্থা সূত্রে খবর । সংস্থার এই সিদ্ধান্তে কাজ হারাবে প্রায় এক হাজারের বেশি বেসরকারি নিরাপত্তারক্ষী । সিদ্ধান্ত প্রত্যাহার ও কাজে পুনর্নিয়োগের দাবিতে ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে কর্মচ্যুত নিরাপত্তারক্ষীরা । এই আন্দোলনে তাদের পেছনে শাসক দল তৃণমূল এর সমর্থন রয়েছে বলে দাবি তাদের । সোমবার সংস্থার বাকোলা, ঝাঁঝরা, কেন্দা সহ প্রায় 11 টি এরিয়া অফিস এর মূল গেটের সামনে এদিন বিক্ষোভ দেখায় কর্মচ্যুত নিরাপত্তারক্ষী-রা । 



আন্দোলনকারীদের পক্ষে মিন্টু তেওয়ারি, প্রকাশ জশ-রা জানান তিন দশক ধরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছি, আচমকা কাজ চলে গেলে পরিবার নিয়ে পথে বসতে হবে । সংস্থা সিদ্ধান্ত প্রত্যাহার করুন, নচেৎ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা । এদিনের আন্দোলন সম্পর্কে সংস্থার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...