সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হলো এক কর্মীর । শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটে কুমারডিহি "এ" কোলিয়ারিতে । মৃত কর্মীর নাম রামচরিত্র সাদা (৫৪) ।
সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতের শিফটে কুমারডিহি "এ" কোলিয়ারি তে কাজে যোগ দেন কর্মী রামচরিত্র সাদা । ভোররাতে খনি-র নিচে তিনি অসুস্থ বোধ করেন । তড়িঘড়ি সহকর্মীরা তাকে খনির উপরে তুলে আনেন । চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কোলিয়ারির নিজস্ব ডিস্পেন্সারিতে । সেখান থেকে তাকে পাঠানো হয় বাকোলা এরিয়া হাসপাতালে । সেখানকার চিকিৎসকরা রামচরিত্র বাবু-কে মৃত বলে ঘোষণা করেন ।

