মানুষের সমস‍্যা নিয়ে শুরু হলো পৌর কথা বর্ধমানে




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

বর্ধমান পৌরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডেই জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান  নাম ঘোষণা হওয়ার পরই মানুষকে পৌর পরিষেবা দেওয়ার জন্য সচেষ্ট বর্ধমান পৌরসভা। ওয়ার্ডে ওয়ার্ডে জনপ্রতিনিধিরা ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন। কোথাও করা হচ্ছে নিকাশি নালা পরিষ্কার, কোথাও আবার সবুজায়নের লক্ষ্যে  বসানো হচ্ছে বিভিন্ন রকমের গাছ। মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই জোরকদমে চলছে অমৃত প্রকল্পের কাজ। মানুষকে পৌর পরিষেবা দিতে সচেষ্ট বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বর্ধমান শহরের বিভিন্ন সমস্যা যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় তার জন্য বিধায়ক খোকন দাস পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন। মানুষের অনেক সমস্যা আছে যেগুলো পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে পৌছাতে পারেনা। 



তাই বর্ধমান শহরের মানুষের সমস্যার কথা শুনতে শুক্রবার থেকে শুরু হল বর্ধমান পৌর কথা। প্রতি শুক্রবার বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এলাকার সমস্যা এবং পরিষেবা সংক্রান্ত ব্যাপারে সরাসরি কথা বলতে পারবেন  বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ও ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ জনপ্রতিনিধিদের সঙ্গে। এই বিষয়ে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে।  বর্ধমান পৌরসভার প্রদত্ত হেল্পলাইন নাম্বারটি হল - 8001605000. এখন দেখার মানুষ এই পরিষেবার মাধ্যমে কত তাড়াতাড়ি বিভিন্ন সমস্যার সমাধান পান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...