সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী তে অনুষ্ঠিত হলো ঈদ মিলন উৎসব




পুবের কলমে- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে বৃহস্পতিবার বিকালে বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাটিহাট আল হেরা একাডেমী   এর পরিচালনায় অনুষ্ঠিত হলো ঈদ মিলন উৎসব 2022। 



এলাকার মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে ও ঈদের খুশি ভাগ করে নিতে এই ঈদ মিলন উৎসবের আয়োজন বলে জানান বিশিষ্ট সমাজসেবী ও সিরাতের  রাজ্য সম্পাদক কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী ডাইরেক্টর আবু সিদ্দিক খান পাশাপাশি তিনি আরো জানান দীর্ঘদিন যাবৎ করোনাকালীন আবহে লকডাউন থাকায় এই ঈদ মিলন উৎসবের আয়োজন করা সম্ভব হয়নি। 



এবার কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী শিক্ষকদের ও বিশিষ্টজনদের নিয়ে  নতুন করে আবার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে ঈদ মিলন উৎসব এর আয়োজন।


এদিন প্রায় তিনশো মানুষ ঈদ মিলন উৎসবে সামিল হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, কেরাত ও গজল প্রতিযোগিতা, বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা ও মিষ্টি মুখের মধ্য দিয়ে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন এলাকাবাসীরা।


উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক হাজী আকবর আলী সরদার, বিশিষ্ট সাহিত্যিক ও সমাজকর্মী সাংবাদিক আব্দুল কাইউম, গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শতরূপা নন্দ মহারাজ, চেয়ারম্যান মাসুদুর রহমান, সহ-সম্পাদক মাওলানা মুস্তাকিম মন্ডল, বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সম্পাদক শাহজাহান মন্ডল, শিক্ষক রেজাউল করিম, আবু বকর সরদার, অসিম বিশ্বাস প্রমুখ। এছাড়াও মিশনের শিক্ষক শিক্ষিকারা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী ডাইরেক্টর আবু সিদ্দিক খান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...