কৃষক রত্ন প্রদান




নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান 

 নন্দীগ্রামের কৃষক আন্দোলনকে সম্মান দিয়ে ১৪ ই মার্চ প্রতিটি ব্লকের একজন করে কৃষককে কৃষক রত্ন সম্মান দিয়ে সম্মানিত করছেন। কিন্তু  করোনা অতিমারির  কারণে এবছর ১৪ই মার্চ সেই সম্মান প্রদান করা যায়নি। সেই জন্য আজ ১৬ ই মে প্রতিটি ব্লকের একজন করে কৃষককে কৃষক রত্ন সম্মান প্রদান করা হলো। বিকাল তিনটার সময় মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে প্রতীকী ভাবে তুলে দেন সেই সময় বাকি রাজ্যের সর্বত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের কৃষক রত্ন সম্মান প্রদান করা হয়। 



পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জামালপুর পঞ্চায়েত সমিতির মিটিং হলে এলাকার কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠান করে শেখ আব্দুল মান্নানের হাতে জামালপুর ব্লকের কৃষক রত্ন পুরষ্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ ঘোষ, বিটিএম পল্লব দাস সহ অন্যান্যরা।পুরষ্কার হিসাবে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা একটি সার্টিফিকেট, ১০ হাজার টাকার চেক ও একটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...