ছাঁটাই-এর প্রতিবাদে ধর্নায় বসলো ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীরা ।


সার্থক কুমার দে, দুর্গাপুর : 

কাজে পুনর্নিয়োগের দাবিতে মঙ্গলবার থেকে ধর্না কর্মসূচি শুরু করল ছাঁটাই হওয়া ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীরা । অনির্দিষ্টকাল ধরনা কর্মসূচি চলবে বলে জানায় তারা ।



প্রায় তিন দশক ধরে খনি সংস্থা ইসিএলে কয়লা সহ অন্যান্য সম্পত্তি রক্ষার দায়িত্ব পালন করছে বেসরকারি নিরাপত্তারক্ষীরা । তারা বিভিন্ন সংস্থা ও এজেন্সি দ্বারা নিযুক্ত হন । ৮৯১ জন নিরাপত্তা রক্ষী রয়েছেন ইসিএলের বিভিন্ন এরিয়ায় । পর্যায় ক্রমে বেসরকারি নিরাপত্তারক্ষীদের বসিয়ে নিরাপত্তার দায়িত্বে নিজস্ব রক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ।



 গত পয়লা এপ্রিল আচমকাই বিজ্ঞপ্তি জারি করে বেসরকারি নিরাপত্তারক্ষীদের বসিয়ে দেওয়া হয়েছিল । 

আন্দোলনের জেরে পরের দিনই তাদের ফের নিয়োগ করে সংস্থা । সেই সাথে তাদের জানিয়ে দেওয়া হয়েছিল এই নিয়োগ করা হচ্ছে আগামী ৪৫ দিনের জন্য । চলতি মাসের 14 তারিখ সেই সময়সীমা শেষ হয় । 15 তারিখ থেকে ফের বিজ্ঞপ্তি দিয়ে বসিয়ে দেওয়া হয় বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের । কাজ হারিয়ে বিপদে পড়েছেন নিরাপত্তারক্ষীরা । কাজে পুনর্নিয়োগের দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্না কর্মসূচি ঘোষণা করেছে কাজ হারানো কর্মীরা । এদিন বাকোলা, ঝাঁঝরা, কেন্দা, কাজোরা সহ 11 টি এরিয়া অফিস এর গেটের সামনে ধরনায় বসে তারা । বিপদতারণ চ্যাটার্জী জানান তিনি তিন দশক ধরে ঝাঁঝরা এরিয়ায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন । আচমকা কাজ চলে যাওয়াই উদ্বিগ্ন গোটা পরিবার । সংসার কিভাবে চলবে সেই ভাবে পরিবার আতঙ্কিত বলে জানান তিনি । সৈয়দ আশিক হোসেন বলেন এইভাবে কাজ করে নেওয়া অনৈতিক । কাজে পুনর্নিয়োগ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে জানান তিনি । বিষয়টি নিয়ে সংস্থার সিএমডি-র সচিব ও ওয়াই,পি,কে সিং এর সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেয়নি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...