অতিরিক্ত বালি বোঝাই বন্ধ করতে তৎপর খণ্ডঘোষ থানার পুলিশ




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

অতিরিক্ত বালি বোঝাই  বন্ধ করতে তৎপর পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ। খণ্ডঘোষ থানার পুলিশ প্রায় প্রতিদিনই একাধিক অতিরিক্ত বালিবোঝাই গাড়ি আটক করে চলেছেন। অতিরিক্ত বালি বোঝাই এর ক্ষেত্রে প্রশাসনের যেমন নিষেধাজ্ঞা রয়েছে তার পাশাপাশি অতিরিক্ত বালিবোঝাই এর ফলে নষ্ট হচ্ছে মূল সড়ক পথ গুলি। কিন্তু একাংশ বালি মাফিয়া প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চালিয়ে যাচ্ছে অতিরিক্ত বালিবোঝাই করে বালির ব্যবসা। সেই সমস্ত ওভারলোডিং বালির কারবার রুখতে সক্রিয় খন্ডঘোষ থানার পুলিশ। খণ্ডঘোষ থানার পুলিশ রবিবার অভিযান চালিয়ে বর্ধমান বাঁকুড়া রোড থেকে সাতটি অতিরিক্ত বালিবোঝাই গাড়িকে আটক করেন। 

খণ্ডঘোষ থানার পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওভারলোডিং বালির কারবার রুখতে আমাদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...