খোলামুখ খনি-তে মাটি ধসে বিপত্তি


সংবাদদাতা, অন্ডাল : 

মাটি ধসে বিপত্তি, নরম মাটি ধসে বসে গেল পকলেন গাড়ি । ঘটনাটি ইসিএলের কাজোরা এরিয়ার জামবাদ খোলামুখ খনি-র ।



বৃহস্পতিবার সকালে কাজোরা এরিয়ার জামবাদ খোলা মুখ খনিতে মাটি ধসে বসে গেল পকলেন মেশিন । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে দীর্ঘক্ষন আটকে থাকেন গাড়ির চালক উকিল রজক নামে এক খনি কর্মী । বিগত কয়েক দিন লাগাতার বৃষ্টি পড়ার কারণে মাটি নরম হয়ে বসে গিয়ে এই বিপত্তি বলে সংস্থা সূত্রে খবর । 


সহকর্মীরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আটকে থাকা চালককে উদ্ধার করার চেষ্টা করেন । সেই চেষ্টা ব্যর্থ হয় । খবর দেওয়া হয় দমকল বিভাগ কে ।


 রাণীগঞ্জ থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান । তারা উদ্ধার করেন গাড়িতে আটকে থাকা চালক উকিল রজক-কে । ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট ওসিপি-র কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । অতিরিক্ত বৃষ্টি পড়ার কারনেই এই বিপত্তি বলে সংস্থার তরফ এ দাবি করা হয় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...