সুবল গোপ,
উত্তর দিনাজপুর:- আজ থেকে শুরু হল বাইক চেকিং অভিযান । উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার উদ্যোগে বৃহস্পতিবার চোপড়া বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি পকেট রুটে বাইক চেকিং শুরু করেছেন চোপড়া ট্রাফিক পুলিশ । জানা গেছে প্রথম দিনেই চোপড়া থানার পুলিস বেশ কয়েকটি নাম্বারবিহীন বাইক আটক করেছেন ।তার সাথে বাইকের বৈধ কাগজপত্র হেলমেট সব বিষয়ে পুলিশ চেকিং করছে ।
চোপড়ার ভৈস পিটা দেবীজোড়া রাজ্য সড়কের বেরং ব্রিজেও বাইক চেকিং চালিয়েছে । পুলিশ চায় , ট্রাফিক নিয়ম মেনে বৈধ কাগজ পত্র রেখে হেলমেট পরে বাইক চালাক , এবং নিরাপদে বাড়ি ফিরে যাক । পুলিশের এই ভূমিকায় সচেতন মানুষ খুশি ।

