ঈদ উপলক্ষে আর্তদের সাহায্য, বাগনান




গত ২দিন আগেই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের খুব খুশির এবং আনন্দের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর পালন করলেন।এই খুশির ঈদটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে কিছু দুঃস্থ,অসহায় মানুষদের মধ্যে ভাগ করে নিলেন আজানগাছী ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা।ঈদ উপলক্ষ্যে ওই সংস্থার সদস্য।



 সাবিরুল,নারজু,সাহাবুল,রাকিব,পিরাজ,জাভেদ,মিরারা মিলে বাগনান রেলওয়ে ষ্টেশনের কিছু অসহায়,দুঃস্থ মানুষদের প্রায় ৬০জনকে বসিয়ে খাওয়ানো  এবং আজানগাছীর কিছু অসহায়,দুঃস্থ মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দিয়েছেন।



ওই সংস্থার সভাপতি জনাব মিরাজুল ইসলাম বলেন,প্রতি বছর এই খুশির ঈদে সামাজিক মূলক কাজ করে থাকি এই বছর একটু অন্যভাবে পালন করতে পেরে ভালো লাগছে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...