সাকিব হাসান, সোনারপুর:
১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে SBPM এবং AIBU মিলিত হয়ে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশান লাগোয়া এক সভার আয়েজন করেন। এবং এদিন এই দুই পুরুষ অধিকার সংগঠন শ্রমিক ও নির্যাতিতো পুরুষদের উদ্দেশ্যে বিশেষ বার্তাদেন।
উক্ত সভায় উপস্থিতি ছিলেন সমাজ তান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক আইনজীবী সমৃদ্ধ দেব ও প্রতিষ্ঠা তা উত্তরণ পাঠক, অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সুজয় দেব এবং সাকিব হাসান সহ দুই সংগঠনের সদস্যরা। এদিন আইনজীবী সমৃদ্ধ দেব বলেন.
আজ বর্তমান পরিস্থিতিতে সারা ভারতজুড়ে পুরুষ বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন রকম নারীবাদী চক্রান্তের শিকার হয়ে পুরুষ সমাজ আজ বিধ্বস্ত। 498A, DV act 2005, CrPC 125 (মেইনটেনেন্স) ইত্যাদি ভারতীয় দণ্ডবিধি দ্বারা পুরুষদের উপর ক্রমাগত শোষণযন্ত্র চালানো হচ্ছে। রাষ্ট্র এবং সরকারের মদতে ইন্ধন পাচ্ছে নারীবাদী সংগঠনগুলি যার জেরেই বর্তমান সমাজে পুরুষ শক্তিকে দুর্বল করার এক জঘন্য চক্রান্ত শুরু হয়েছে। AIBU প্রতিষ্ঠাতা সুজয় দেব ও সাকিব হাসান বলেন আমরা সব কিছুর উপরে উঠে সম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে আগ্রহী। সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে একটি হলো ভাতৃত্ববোধ কে বজায় রাখা। তাই আমরা সবাই আজকের দিন একত্রিত হয়েছি। এবার সময় এসেছে নারীবাদীর অত্যাচার রুখে দেওয়ার। এই স্পর্ধার শপথ নিয়ে আজ শ্রমিক দিবসে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা এবং অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ন প্রতিটা চেতনায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চালাবে এবং বৃহত্তর গণআন্দোলন নামবে।

