সংবাদদাতা, অন্ডাল :
দু'নম্বর নম্বর জাতীয় সড়কের অন্ডাল মোড় একটি গুরুত্বপূর্ণ জংশন । এক পড়ে রয়েছে বিডিও অফিস, রেলস্টেশন সহ একাধিক এলাকা । অন্য পারে দুর্গাপুর বিমানবন্দর সহ বেশ কিছু গ্রাম রয়েছে । জাতীয় সড়কের দিয়ে আসা-যাওয়া করে দুর্গাপুর আসানসোল সহ বিভিন্ন রুটের একাধিক বাস সহ যানবাহন । সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই জংশন টির সাবওয়ে ও সার্ভিস রোডের বেহাল দশা । বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল । জমা জল থেকে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ ।
নোংরা জলে পা ভিজিয়ে যাতায়াত করতে বাধ্য হন হচ্ছেন পথচারীরা । রাস্তার যেখানে সেখানে ডোবা ও গর্ত থাকায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা । অন্ডাল মোড় সংলগ্ন সাবওয়ে, আসানসোল যাওয়ার বাস স্টপেজ ও অন্ডাল মোড় থেকে উখরা আসার রাস্তায় এই সমস্যা বেশি । খানাখন্দ রাস্তা আর জমা জলের উপর আসা যাওয়া করতে বাধ্য হচ্ছেন পথচারী-রা । বেহাল রাস্তা রূপ নিয়েছে মরণফাঁদে-র । দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে সরব হয়েছেন পথচারী থেকে স্থানীয় বাসিন্দারা । অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস জানান রাস্তা সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে । কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সংস্কারের কাজ হবে বলে জানান তিনি ।
অন্ডাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি কৌশিক মন্ডল বলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে রাস্তাটির এই দশা । দ্রুত খারাপ অংশগুলির সংস্কারের দাবি জানান তিনি ও ।

