বৃক্ষসখা জন্মমাস"পালিত হলো -বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে




আজ এপ্রিল মাসের "বৃক্ষসখা জন্মমাস"পালিত হলো -বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে।
10টি শিশুর জন্মমাস পালিত হলো।উপস্থিত ছিলেন হাটগাছা-১নং অঞ্চলের প্রধান সন্মানিয়া আসমা বেগম মহাশয়া,প্রধান মহাশয়ার নিজের সন্তান বিদ্যালয়ের শিশুশ্রেণীর ছাত্র শেখ রোহিতের আজ জন্মমাস ছিল।তিনি নিজে হাতে  অন্যান্য অভিভাবক দের মত ছেলেকে পায়েস খাইয়ে আশীর্বাদ করলেন।সকল শিশুদের শুভেচ্ছা জানালেন।



উপস্থিত ছিলেন হাটগাছা নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৈত্রেয়ী জানা মহাশয়া ,চিকনবাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম রায় চৌধুরী।



জন্মদিনের কেক কাটলেন সকল শিশুরা যাদের জন্মমাস ছিল।
ব্যাণ্ড বাজিয়ে ধূমধাম করে পালিত হলো জন্মমাস।
আজকের জন্মদিনের মেনু ছিল


 ভাত,ডাল, পটল-চিংড়ি, চাটনি ,পায়েস,মিষ্টি।
আমের চাটনি ছিল বিদ্যালয়ের কিচেন গার্ডেন এর আম গাছের ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...