বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল লোকসভা উপ নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে রোড শো এর সূচনা হয় শেষ হয় বিডিও অফিস মোড়ে । এদিনের কর্মসূচিতে সুকান্ত বাবুর সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যরা । সুকান্ত বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর । রাজ্য পুলিশের উপর রাজ্যবাসীর ভরসা নেই ।
তাই নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই-এর দ্বারস্থ হতে হচ্ছে । অন্যদিকে এদিন পাণ্ডবেশ্বর ডালুরবাধ ও লাউদোহা ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েত এলাকায় দুটি রোড-শো করেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা । বিহারী বাবুর এদিনের কর্মসূচিতে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।

