লাউদোহা, পাণ্ডবেশ্বরে শিলাবৃষ্টি



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

শুক্রবার বিকেলে কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি হল পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লকের বিভিন্ন জায়গায় । সেই সাথে কমেছে তাপমাত্রা ও ।
ভড় বৈশাখে লাগাতার গরমের কারণে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতে ও তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিবেশ । গত কয়েক দিনে পারদ পৌঁছে ছিল 42 ডিগ্রীর উপর । সেই সাথে ছিল রোদ ও অস্বস্তিকর গরম ।



 গরম থেকে বাঁচতে একাধিক নির্দেশিকা জারি করেছিল প্রশাসন । বিশেষ প্রয়োজন ছাড়া বেলা 11 টার পর বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছিল । অবশেষে শুক্রবার বিকেলে আবহাওয়ার উন্নতি হয় । এদিন সাড়ে চারটে নাগাদ কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হয় পাণ্ডবেশ্বর ও লাউদোহার ব্লকের বিভিন্ন এলাকায় । প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে নাগাড়ে বৃষ্টির পাশাপাশি পড়ে শিলা । আচমকা কালবৈশাখী কারণে বিকেলের পর তাপমাত্রা ও কমে বেশ কিছুটা ।



 অন্যদিকে ঝড় বৃষ্টির কারণে পাণ্ডবেশ্বর এর নামো পাড়ায় কয়েকটি বাড়ি ও গাড়ি-র ক্ষতি হয় । নামো পাড়ার বাসিন্দা গোসাই বাগদী, গণেশ বাগদী, অমিত বাগদী-র বাড়ির ছাদের এডবেস্টার ক্ষতিগ্রস্ত হয় । সেই সাথে বাইরে দাঁড়িয়ে থাকা অরবিন্দ ঘোষ, যমুনা ধীবর সহ কয়েকজনের চারচাকা গাড়ি-র ক্ষতি হয় অতিরিক্ত শিলা পড়ার কারণে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...