তালা ভেঙ্গে চুরি




অন্ডাল :-
 অন্ডালের  মুকুন্দপুর গ্রামের বাসিন্দা মোহন পাল ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী,চলতি মাসের 17 তারিখ বাড়ীতে তালা মেরে বেড়াতে গেছিলেন বৈষ্ণদেবী । শুক্রবার শিকল সাতটা নাগাদ বাড়ি ফেরেন । 


মোহন বাবু জানান,"বাড়ী ফিরেই দেখি বাড়ির আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত পড়ে রয়েছে। বাড়ির জানালা ভেঙে চোরেরা বাড়ীর ভিতর ঢুকে নিয়ে গেছে নগদ টাকা সমেত সোনাদানা সবকিছুই। মোহন বাবুর স্ত্রী সন্ধ্যা পাল ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েন ।



 তিনি বলেন একটা কাজের জন্য বাড়ীতে নগদ 10 হাজার টাকা রেখে গেছিলেন আজ শুক্রবার বাড়ী ফিরে দেখেন সব  কিছু  কয়েক ভরি সোনাদানা সমেত নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল । ঘটনাস্থলে আসে অন্ডাল  থানার পুলিশ। বাড়ির লোকেদের থেকে সমস্ত তথ্য নিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...