সুবল গোপ , চোপড়া উত্তর দিনাজপুর ।
চোপড়ার তিন মাইল এলাকায় মদের দোকান না খোলার দাবীতে প্রশাসনের দ্বারস্ত হলেন, গ্রামের মহিলারা । সোমবার চোপড়া থানা সোনাপুর অঞ্চলের তিন মাইল এলাকায় একটি মদের দোকান নতুন করে খুলতে গেলে এলাকার মহিলারা রুখে দাঁড়ান । মিনা দাস নিদুল কর সীমা দাস রা জানান, গ্রামে মদের দোকান খুললে সমাজ দূষণ হবে ।এতে মহিলা পুরুষের পাশাপাশি কিশোর যুবদের মধ্যেও মদের প্রভাব পড়বে । তাই গ্রামের মহিলারা একজোট হয়ে মদের দোকান না খোলার দাবিতে বিডিও, এস,ডি, ও এবং চোপড়া থানায় লক্ষিত অভিযোগ জানিয়েছি ।মহিলাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ।