ঘুমের ওষুধ স্প্রে করে অন্ডালে দুঃসাহসিক চুরি



সংবাদদাতা, অন্ডাল : 

অন্ডাল ১৩ নম্বর রেল কলোনি এলাকায় গৃহস্থের বাড়িতে ঘটলো দুঃসাহসিক চুরির ঘটনা । চুরি গেছে সোনার অলংকার ও নগদ টাকা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।


বৃহস্পতিবার গভীর রাতে অন্ডালের ১৩ নম্বর রেল কলোনি এলাকায় রবীন্দ্রনাথ যাদব নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । রাতে গরমের কারণে বাড়ির সকলে ছাদে ঘুমোচ্ছিলেন । সেই সুযোগে চোরেরা ছাদের সিঁড়ি ঘর দিয়ে ঘরের ভেতর ঢুকে বলে অনুমান । আলমারির লকার ভেঙ্গে চোরেরা সোনার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় । সকালে ঘুম ভাঙার পর বাড়ির সদস্যরা চুরির ঘটনাটি বুঝতে পারেন ।


 ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য । রবীন্দ্রনাথ বাবু জানান চোরেরা সম্ভবত ঘুমের ওষুধ স্প্রে করেছিল সেই কারণে চোরেদের উপস্থিতি তারা কেউ টের পায়নি । শুক্রবার সকালে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান এক পুলিশ আধিকারিক ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...