লাউদোহায় তৃণমূলের মহামিছিল



সংবাদদাতা, লাউদোহা : 

আসানসোল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে লাউদোহা হল তৃণমূলের মহা মিছিল । শনিবার সন্ধ্যায় মিছিলটি হয় গোগলা পঞ্চায়েত এলাকায় । স্থানীয় মাধাইপুর কোলিয়ারি থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় মাদারবুনি কোলিয়ারি চত্বরে । 



উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ সহ অন্যরা । মহামিছিলের সম্মেলন সাত হাজার তৃণমূল কর্মী সমর্থক । মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । দলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান আজকের মহামিছিলে বিশাল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে মানুষ রয়েছে মমতা ব্যানার্জি ও তৃণমূলের পাশে । গোগলা অঞ্চল থেকে এবার তৃণমূল প্রার্থী রেকর্ড ভোটে লিভ পাবে বলে দাবি করেন গৌতম বাবু ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...