অঙ্গন ওয়াড়ী কর্মীদের সভা,উলুবেড়িয়া


করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে রান্না করা খাবার দেওয়া বন্ধ ছিল ।


 স্বভাবতই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মা ও শিশুদের অপুষ্টি বাড়ছে যা ইতিপূর্বে সংবাদ প্রকাশিত হয়েছে। গত প্রায় দু'বছর যাবৎ সারা দেশের মতোই আমাদের রাজ্যে ৬০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রায় ৪০ লক্ষ উপভোক্তার পরিপূরক পুষ্টি জন্য রান্না করা গরম খাবার পরিবেশন বন্ধ ছিল। বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির রান্নার শুরু হলেও  খাদ্যদ্রব্যের অত্যাধিক মূল্যবৃদ্ধির চাপে যথাযথ পুষ্টিকর খাদ্য পরিবেশন করা সম্ভব হচ্ছে না । 



এইভাবে চলতে থাকলে অপুষ্টিজনিত কারণে বিরাট বিপর্যয় নেমে আসবে । এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীরা স্থানীয় কিছু সমস্যা নিয়ে বিপর্যস্ত হয়ে আছে। 
 এই সমস্যা গুলি সমাধানের উদ্দেশ্যে ২১শে এপ্রিল উলুবেড়িয়া স্টেশন এর কাছে হাওড়া জেলা "অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের" উদ্যোগে একটি সভা হয় । 



এই সভায় বক্তব্য রাখেন সরস্বতী ভৌমিক ও রাজ্য ইউনিয়নের সংগঠক লিলা সী ।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন এ আই টি ইউ সি হাওড়া জেলা সংগঠক নিখিল বেরা। উপস্থিত কর্মীরা আগামী ২৬শে এপ্রিল উলুবেড়িয়া সি ডি পি ও'র কাছে  ডেপুটেশন এবং  ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...