জী.প্রদীপ, শ্যামপুর
এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এবার শ্যামপুর এক ব্লকের ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যায়ে পঞ্চায়েত এলাকার ডিঙ্গাখোলায়, শিবগঞ্জ ভাগিরথী কো-অপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটি লিমিটেডের জমিতে তৈরী হয়েছে ,কঠিন ও তরল বর্জ নিষ্কাশন কেন্দ্র। আজ সরেজমিনে এই কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কারিগরী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী পুলক রায় । উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভার বিধায়ক কালীপদ মণ্ডল, বিধায়ক সুকান্ত পাল,পঞ্চায়েত দপ্তরের এ ডি এম সৌমেন পাল,
হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা,জেলার ইঞ্জিনিয়ার গণ,ডি এন ও ইন্দ্রনীল বাবু ও শান্তনু বাবু,তপন চক্রবর্তী,সুষম জলপ্রপাত এর কর্মীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর এক সমস্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্য্যী, ব্লক সভাপতি সেখ নাসরীন,কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, জেলা পরিষদ সদস্য অম্লান থান্দার,
শ্যামপুর দুই ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা, ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তিরঞ্জন মাইতি। শান্তিরঞ্জন বাবু মাননীয় মন্ত্রী পুলক রায়ের সামনে এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং বর্জ নিষ্কাশন কেন্দ্রটি ঘুরিয়ে দেখান। দিন দিন গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় দুঃখ প্রকাশ করে পুলকবাবু ঘোষনা করেন, এখানেই একটি বায়ো গ্যাস প্ল্যান্ট তৈরী হবে। উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান পুলক রায়।



