নির্মল গঙ্গা অভিযান, শ‍্যামপুর

গঙ্গা তিরবর্তী এলাকা পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে ,আজ শ্যামপুর এক ব্লকের ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার শিবগঞ্জে ভাগীরথী নদীর পাড়ে পড়ে থাকা বর্জ পরিস্কারে হাত লাগালেন  শ্যামপুর এক ব্লকের বিডিও তন্ময় কার্যী ,যুগ্ম বিডিও তাপস বিশ্বাস,



 হাওড়া জেলা পরিষদ অধ্যক্ষ নদেবাসী জানা, শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরীন, সহ সভাপতি প্রশান্ত মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, ডিঙ্গা খোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তিরঞ্জন মাইতি সহ আরও অনেকেই। সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় বাবু এই উদ্যোগের সুচনা করে  গঙ্গা তিরবর্তী  এলাকা পরিস্কার রাখার  সুফল সম্বন্ধে দীর্ঘ আলোচনা করেন।  বিশেষ করে প্লাস্টিক বর্জনে এলাকার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি ।


  সেই আহ্বানের মান্যতা দিয়ে  প্লাস্টিকের ব্যবহার জনজীবনে কতটা ক্ষতিসাধন করতে পারে তার বিশদ আলোচনা করেন সেখ নাসরীন। এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন ' আমরা সুষম জলপ্রপাত ' নামের এক সংস্থা। 



এই প্রকল্প বাস্তবায়নে হাত লাগিয়েছেন বিভিন্ন এলাকার মহিলা স্বয়ম্ভর গোষ্ঠির সদস্যারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...