_সুজিত নস্কর_
হাওড়া জেলার ডোমজুড় ব্লকের শলপ মঠ বাগান সংঘের উদ্যোগে আয়োজিত হলো ১৮তম রক্তদান শিবির।
এই রক্তদান শিবিরে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমজুড় বিধায়ক কল্যাণ ঘোষ।
সংঘের অন্যতম কর্মকর্তা আশীষ মুখার্জি জানান,
এই রক্তদান শিবিরে মোট ১১০জন রক্তদাতা রক্তদান করেন।
এছাড়াও তিনি বলেন, সারা বছরই নানান সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন মঠ বাগান সংঘের সমস্ত সদস্য সদস্যারা।




